শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে হাইদ ফিস ফিডের শুভ উদ্বোধন

কলমের বার্তা / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মেসার্স করিম মন্ডল এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স আরোবি এগ্রো ফার্ম-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সলঙ্গা বাজারে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিস ফিডের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স করিম মন্ডল এন্টারপ্রাইজ ও মেসার্স আরোবি এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল করিম মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মের প্রোপাইটর শাহরিয়ার হোসেন আলমগীর বলেন,“বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উন্নতমানের ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। ‘হাইদ ফিড’ তার গুণগত মান, সঠিক পুষ্টিগুণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রস্তুত প্রণালীর মাধ্যমে দেশের মাছ চাষে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, “সঠিক পরামর্শ ও মানসম্মত খাদ্য ব্যবহারের মাধ্যমে চাষীরা উৎপাদন বাড়াতে ও অধিক লাভবান হতে পারবেন। মেসার্স আরোবি এগ্রো ফার্ম স্থানীয় মাছচাষীদের পাশে থেকে প্রশিক্ষণ, পরামর্শ ও মানসম্মত ফিড সরবরাহ করবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিষ্ঠানের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গার ছয়টি ইউনিয়নসহ আশপাশের এলাকায় টেকসই ও লাভজনক মৎস্যখাত গড়ে উঠবে।

এসময় হাইদ ফিস ফিডের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজার এস. এম. আল-আমীন হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আতাউর রহমান খানসহ স্থানীয় মাছচাষী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর