উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আল-আমিন, উল্লাপাড়া :
বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৪ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশি আজাদ হোসেন আজাদের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর ঝিকিড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলবেঁধে অনুষ্ঠানে যোগ দিতে আসতে থাকেন। তাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ধর্মীয় ও মানবিক আবহে ভরে ওঠে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার মাঝে ছিল দোয়ার আকুলতা ও রাজনৈতিক সৌহার্দ্যের বিরল সমন্বয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা আজাদ হোসেন আজাদ বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের মানুষও কামনা করে। আমরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশের প্রতিটি মানুষের কাছে দোয়া কামনা করি।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা পর্বে বক্তারা বলেন,
দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সারা দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। বর্তমান দুরবস্থার সময়ে তিনি জাতির মা সদৃশ নেতৃত্ব। তাঁর সুস্থতা দেশের রাজনীতিতেও স্থিতিশীলতার বার্তা বয়ে আনবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক,জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেস,উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন,সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, যুবদল নেতা আব্দুল মান্নান,
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে স্থানীয় মসজিদের ইমাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।







