রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

রিপোর্টারের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে যানবহনে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমাবার দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী আলমিন বাবু কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার হারিয়াকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে তল্লাশি চৌকি বসানো হয়। পরে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে পিকআপের ডালার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫টি পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং সবজির আড়ালে মাদক পাচার করা হচ্ছিল। সিরাজগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর