সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আব্দুল হামিদ তালুকদার মারা গেছেন

রিপোর্টারের নাম : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার সলঙ্গা থানার সাতটি করি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৮৮ সালে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুতে উল্লাপাড়া ও সলঙ্গা এলাকাসহ জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় সলঙ্গার নাইমুড়ী–রুয়াপাড়া কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই স্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর