বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

সর্বমহলে জনপ্রিয় শিক্ষা অনুরাগী এম আকবর আলী

রিপোর্টারের নাম : / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে নিরলস অবদানের মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সর্বমহলে জনপ্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিএনপি থেকে ( উল্লাপাড়া -সলঙ্গা )  মনোনীত এমপি প্রার্থী  এম আকবর আলী। রাজনৈতিক মতাদর্শ, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এম আকবর আলী বিশ্বাস করেন একটি শিক্ষিত প্রজন্মই একটি সমাজ ও রাষ্ট্রকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। সেই বিশ্বাস থেকেই তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর সহযোগিতায় অনেক শিক্ষার্থী পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে তিনি শিক্ষা সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সমাধানে বাস্তবভিত্তিক পরামর্শ ও সহায়তা দিয়ে থাকেন। তাঁর সহজ-সরল ব্যবহার, আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সব শ্রেণি পেশার মানুষের কাছে তিনি একজন আস্থার নাম হয়ে উঠেছেন।

সামাজিক উন্নয়ন ও শিক্ষা নিয়ে তাঁর ভাবনা এবং কর্মকাণ্ড উল্লাপাড়ার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা এম আকবর আলীর মতো শিক্ষা অনুরাগীদের হাত ধরেই উল্লাপাড়ার শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর