বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিবেচ্য বিষয় নয় সবাইকে নিয়েই সুন্দর বাসযোগ্য উপজেলা গড়ে তুলবো -মাওলানা রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ১৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী।

উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সরকার থেকে তার আসনের উন্নয়ন কর্মকান্ডেসহ যে সকল বরাদ্দ প্রদান করা হবে তার সুষ্ঠু হিসাব তিনি জনসম্মুখে প্রদান করবেন। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে সমতার ভিত্তিতে তিনি উন্নয়ন নিশ্চিত করতে চান।
তিনি বলেন, কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিবেচ্য বিষয় নয় সবাইকে নিয়েই সুন্দর বাসযোগ্য উপজেলা গড়ে তুলবো। আমি উল্লাপাড়াবাসী সবার সংসদ সদস্য। নির্বাচনী ইশতেহারে দেয়া উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, দ্রুতই তিনি উল্লাপাড়ায় পরিষ্কার পরিচ্ছনতার অভিযান শুরু করবেন। এতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি’র সভাপতিত্বে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর