বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

জুলাই আন্দোলনকে অস্বীকার করা জনগনের সাথে প্রতারনার শামিল- মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

রিপোর্টারের নাম : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

আল-আমিন, উল্লাপাড়া :
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৭০ শতাংশ লোক গনভোটে হ্যা’র পক্ষে রায় দিয়েছেন, সুতরাং এই গনভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগনের সাথে প্রতারনার শামিল।

তিনি আরও বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছে, ৭০ হাজার নারী-পুরুষ আহত, পঙ্গু হয়েছে। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিনতিও জুলাইয়ের হত্যাকারিদের মতই হবে।

রবিবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথাগুলো বলেন।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনী এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষনা দিয়ে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায় প্রতিটি পদক্ষেপ গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর