শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জন আটক  কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরল বেড়ার চরাঞ্চলের চিনাবাদাম খেতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস।  গাজীপুরে ১৯ জন পেলেন কৃত্রিম পা,২৪ জন প্রতিবন্ধী পেলেন চাকুরী। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জিএমপির তিন পুলিশ সদস্য প্রত্যাহার। বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার

গাজীপুরে ১৯ জন পেলেন কৃত্রিম পা,২৪ জন প্রতিবন্ধী পেলেন চাকুরী।

নিজস্ব প্রতিবেদক / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পঙ্গুত্বের অভিশাপ যাদের জীবনের গতি থামিয়ে দিয়েছিলো, এক পশলা বৃষ্টির মতো তাদের জীবনে আনন্দ হয়ে এলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টঙ্গীর জাতীয় শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনের আঙিনায় এক অন্যরকম ‘হৃদয়ের মিলনমেলা’ বসেছিলো। সেখানে ১৯ জন মানুষ ফিরে পেলেন হারিয়ে ফেলা পা, আর ৩৪ জন পেলেন নতুন জীবনের দিশা—একটি সম্মানজনক চাকুরির নিয়োগপত্র।

 

অনুষ্ঠানে যখন ১৯ জন পুরুষ ও মহিলার শরীরে অত্যাধুনিক কৃত্রিম পা সংযোজন করা হচ্ছিলো, তখন পুরো পরিবেশ ছিলো নিস্তব্ধ। নবযোগদানকৃত জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া কেবল একজন প্রশাসক হিসেবে নয়, বরং একজন বড় ভাইয়ের মতো প্রতিটি মানুষের সামনে গিয়ে দাঁড়ান। যারা কোনোদিন উঠে দাঁড়াতে পারবে ভাবেনি, তাদের হাত ধরে সাহস দেন। আবেগ এতোটাই গাঢ় ছিলো যে, পা হারানো প্রতিবন্ধীদের তিনি পরম মমতায় বুকে টেনে নিলেন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার এমন হৃদ্যতায় উপস্থিত অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক তাদের সাথে একান্ত আলাপচারিতায় বসেন। তিনি প্রতিটি টেবিলে গিয়ে তাদের স্বপ্নের কথা শোনেন এবং কম্পিউটার প্রশিক্ষণরতদের কথা দেন—প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের হাতে পৌঁছে যাবে বিনামূল্যে কম্পিউটার সামগ্রী। পঙ্গুত্ব জয় করা এই মানুষগুলো এখন আর সমাজের বোঝা নয়, বরং নিয়োগপত্র হাতে একেকজন আত্মবিশ্বাসী যোদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর