বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের সুন্দরগঞ্জে আল খিদমাহ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ, সভাপতি রফিকুল-সেক্রেটারি শামীম ঈদ যাত্রায় মহাসড়কে গাজীপুর বিআরটিএর অভিযান, ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংকের সলঙ্গা শাখা বাজার থেকে বাহিরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সলঙ্গা বাজারের ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ এ শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে আসছেন। ব্যাংকটি সলঙ্গা বাজার থেকে বাজারের বাহিরে স্থানান্তর করা হলে গ্রাহকদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। এছাড়া দূরবর্তী স্থানে গিয়ে লেনদেন করতে হলে নিরাপত্তাজনিত ঝুঁকিও বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, সলঙ্গা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এ শাখায় বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন করেন। ফলে শাখাটি স্থানান্তর করা হলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, জনমতকে উপেক্ষা করে ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে বর্তমান স্থানে ব্যাংকের কার্যক্রম বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সঞ্চয়ী ও সিসি হিসাবধারী গ্রাহক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিষয়টি পুনর্বিবেচনা করে ব্যাংক শাখাটি বর্তমান স্থানেই রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর