শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের সুন্দরগঞ্জে আল খিদমাহ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ, সভাপতি রফিকুল-সেক্রেটারি শামীম

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত

কলমের বার্তা / ১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলো, ভ্যানযাত্রি বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন মোছা: তামান্না খাতুন নামের অপর এক ভ্যানযাত্রি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামি একটি ভ্যান শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এসময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক যাত্রিবাহি দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ ও আহতকে উদ্ধার করা হয়। আহত ভ্যানযাত্রিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর