বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১১১ জনের ৪২ জন  ডেঙ্গু রোগী  বেড়ায় জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আরিফ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ আব্দুল মালেক শেখ এর সভাপতিত্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। এই স্কুলের একাডেমিক অগ্রগতিতে আমরা সর্বদা পাশে থাকব।”

উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য কেবল ভালো ফল অর্জন নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে নীতি-নৈতিকতা ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা। সন্তানদের সার্বিক বিকাশে অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

এসময় আরিফ প্রি-ক্যাডেট স্কুলের উপ-পরিচালক হিটলার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজিতা রানী, শিক্ষক পারভীন খাতুন, মাহফিজুর রহমান, মুকুল প্রাং, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আবু হানিফ, আঃ কুদ্দুস, মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং নম্বরপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর