রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘের আক্রমণে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), একই এলাকার নজরুল ইসলাম (৪৫) এবং আফসার আলী (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। এ সময় সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান একটি বাঘ একটি ছাগলকে আক্রমণ করছে। এটি দেখে  শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ চালায়। শরিফার আত্মচিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় ক্ষিপ্ত হয়ে বাঘটি স্থানীয়দের ওপর আক্রমণে একেএকে তিনজনকে আহত করে। পরে স্থানীয় লোকজনের ধাওয়া ও টহলরত বিজিবি সদস্যদের ছোড়া দুই রাউন্ড গুলিতে বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণের শিকার হয়ে আহত রোগীরা হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত)  মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আহতদের পরিবারের লোকজন তাঁদের চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, ভারতীয় সীমান্ত পেড়িয়ে আসা একটি বাঘ ৩ জনকে আক্রমন করেছে। আহতদের চিকিৎসা চলছে। সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর