শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২

গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক।

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রক্তাক্ত ক্ষত আর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সহকর্মীদের চোখে তখন কেবলই কৃতজ্ঞতার ছাপ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্বৃত্তদের বর্বর হামলায় আহত তিন আনসার ব্যাটালিয়ন সদস্যের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় দায়িত্ব পালনকালে নায়েক মো. আসাদুজ্জামান, নায়েক মো. হান্নান মিয়া এবং ল্যান্স নায়েক মো. মাসুদ মাতব্বর হামলার শিকার হন। আহত অবস্থায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ১৯ নভেম্বর হাসপাতালে ছুটে যান ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষ থেকে তিনি আহতদের চিকিৎসা তদারকি করে সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং সহমর্মিতার নিদর্শনস্বরূপ তাদের হাতে ফলের ঝুড়ি তুলে দেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাহিনীর এমন দায়িত্বশীল উদ্যোগ আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের দ্রুত সুস্থ হয়ে ওঠার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। জননিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিবেদিতপ্রাণ, এই ঘটনা তারই ধারাবাহিকতা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর