সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন। মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনয়ন উত্তোলন করলেন মোয়াজ্জেম হোসেন মাসুদ বেড়ায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক

বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন।

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দিনভর বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া আর বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা। প্রকৃতির বৈরী আচরণ কিংবা রাতের গভীরতা, কোনো কিছুই সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বৃষ্টিভেজা পরিবেশেও দায়িত্বে অবিচল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা। জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সাত জেলায় ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন ও শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা, দ্রুত সাড়া প্রদান ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমন্বিত নিরাপত্তা তৎপরতা জনমনে স্বস্তি জোগাচ্ছে। প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতির কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেও দায়িত্ব থেকে পিছিয়ে নেই আনসার ব্যাটালিয়ন সদস্যরা। মানুষের নিরাপত্তা ও দেশের স্বার্থে দিন-রাত তাঁদের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃষ্টি-বাদল কিংবা গভীর রাত, দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদা জাগ্রত, সদা অবিচল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর