সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

GST গুচ্ছের B-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ: / ৫৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের B-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে B-ইউনিটে ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এই উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। এর পাশাপাশি শাহজাদপুরের স্থানীয় জনগণও ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের B-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ভর্তি পরীক্ষাটিকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে যাচ্ছেন। আজ শেষ সমন্বয় সভায় তিনি পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর