সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্ৰামের ১০ বছর বয়সী শিপন নামের এক শিশুকে উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। সোমবার (১০ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।

এ সময় শিশু অপহরণকারী মোতালেব প্রামানিক (৩৮) কে হাতেনাতে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। উদ্ধারকৃত শিশু উপজেলার চালিতিডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্ৰামের সবুজ মিয়ার ছেলে। এবং ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

এর আগে গত ৯ আগষ্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। শিশুটির ডিভোর্সি ফুফুর সাবেক স্বামী অপহরণের ঘটনা ঘটায়। এবং মুক্তিপণ হিসেবে ফুফুকে পুণরায় বিয়ের দাবি জানায়। কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ:  রাজ্জাক জানান, অপহৃত শিশুর মা বিথী খাতুন কর্তৃক ১০ আগষ্ট দায়েরকৃত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে  একইদিন বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়।

এবং রাতে বেলকুচি থানার খামার উল্লাপাড়া থেকে অপহরণকারী মোতালেবকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্ৰামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, শিশু শিপনের ফুফুর সাবেক স্বামী মোতালেব পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য শিশুটিকে অপহরণ করে, এবং মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে বিয়ের দাবী জানায়। সে সূত্রেই তাকে আটক করা হয়েছে, তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে, কিছুদিন আগেই সে একটি মামলায় সাজা খেটে বাইরে এসেছে। অপহরণকারী মোতালেব শাহজাদপুর থানার নবিপুর গ্ৰামের মৃত ময়দান আলীর ছেলে।

প্রচলিত আইনের আওতায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত শিপনের ফুফুর সাথে অপহরণকারী মোতালেবের বিবাহ এবং আইনানুগভাবে ছাড়াছাড়ি হয়, পরবর্তীতে শিপনের ফুফুর অন্যত্র বিবাহ হয়ে গেছে , জোড় পূর্বক পুনরায় বিবাহ করার চেষ্টা ব্যর্থ হলে সে শিশু শিপনকে অপহরণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর