সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

পাবনার ফরিদপুর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২ সদস্যরা।

বৃহস্পতিবার সকালে র‌্যাব ১২ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম।

মো: মারুফ হোসেন পিপিএম বলেন, একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ঐ এলাকায় মাছের ঘের থেকে চাদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল।

এ অবস্থায় বুধবার বিকেলে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সুজন খাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর