বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

আজকের ভোট, আগামী দিনের মুখ ; হাসতে চান, না কাঁদতে চান পছন্দটা আপনার

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আল-আমিন,উল্লাপাড়া :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে বাড়ছে সচেতনতার আলোচনা। সচেতন মহল বলছে, একটি ভুল সিদ্ধান্ত আগামী কয়েক বছরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

ভোটারদের মতে, ভোটাধিকার প্রয়োগ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় ! এটি নিজের, পরিবারের ও এলাকার ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই আবেগে কিংবা মুহূর্তের প্ররোচনায় নয়, দেখে শুনে এবং ভেবে চিন্তে সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা।

স্থানীয়ভাবে আলোচনায় উঠে আসছে নিরাপত্তা ও শান্তির বিষয়টি। ভোটারদের আশঙ্কা, ভুল প্রার্থী নির্বাচিত হলে ভোট দেওয়ার পরের দিন থেকেই অনেককে এলাকা ছাড়তে হতে পারে, শুরু হতে পারে হয়রানি ও নিরাপত্তাহীনতা। বিগত সময়ের এমন বাস্তবতার কথা মাথায় রেখে ভোট দেওয়ার আগে গভীরভাবে চিন্তা করার তাগিদ দিচ্ছেন সচেতন নাগরিকরা।

তাদের ভাষ্য, ভোটের সিদ্ধান্ত এমন হওয়া উচিত, যাতে আগামী চার থেকে পাঁচ বছর নিশ্চিন্তে বসবাস করা যায়, ন্যায় ও নিরাপত্তা বজায় থাকে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। পাড়া মহল্লায়  স্বাধীন ভাবে চলাচল করতে পারা যায়।  

সচেতন মহল মনে করেন, ভোটাররা যদি দায়িত্বশীল ও বিবেকবান সিদ্ধান্ত নেন, তাহলেই একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার ভোট আপনি দিন ভেবে চিন্তে দিন। একটি ভোটে আপনার এলাকায় শান্তি আনতে পারে আবার অশান্তির কারন হতে পারে তাই যোগ্য দেখে সেই ব্যক্তিকে ভোট দিন যে পাড়া- মহল্লার শান্তি এনে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর