সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

আনসারের অভিযানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের এক সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের টার্গেট করে এক শ্রেণির অসাধু দালাল, প্রতারণা ও মিথ্যা প্রলোভনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। এসব অপতৎপরতা রোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা এক দালালকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তি এক সেবাগ্রহীতাকে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিষয়টি আনসার সদস্যদের নজরে এলে আনসার কমান্ডার পিসি মো. হাসান আলী, এপিসি আমিনুল ইসলাম এবং আনসার সদস্য জহিরুল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি মো. পারভেজ (২৫) দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভবিষ্যতে হাসপাতাল এলাকায় আর দালালি করবেন না বলে মৌখিকভাবে স্বীকার করেন।

পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল ও দালালবিরোধী অভিযানের ফলে হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দালাল ও প্রতারক চক্রের অপতৎপরতাও উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর