শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক প্রো-কার্ড অর্জন বাংলাদেশের

রিপোর্টারের নাম : / ৩৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

এক টুর্নামেন্টেই দারুণ অর্জন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের। থাইল্যান্ডে অনুষ্ঠিত আইএফবিবি প্রো-লিগ সিজিওনাল ও প্রো- কোয়ালিফায়ার প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণসহ ১৫টি পদক জিতে প্রো-কার্ড অর্জন করেছে বাংলাদেশ। এছাড়া সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জপদকও জেতেন বাংলাদেশের শরীরগঠনবিদরা। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে পেশাদার শরীরগঠনে নিয়মিত অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। ১৮ ও ১৯ নভেম্বর ব্যাংককের আভানি সুখমভিত হোটেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ক্লাসিক ফিজিকে বাংলাদেশের আনোয়ার হোসেন স্বর্ণপদক জিতে প্রথম প্রো-কার্ড অর্জন করেন। এরপর মেন্স ফিজিকে নভিস সি ও নভিস বডিবিল্ডিং লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন রায়হানুর রহমান। ব্যান্টামওয়েট (প্রো-কোয়ালিফায়ার) তানিম ইসলাম ও মেন্স ফিজিক নভিস সি ক্যাটাগরিতে শাকের উদ্দিন শাওন স্বর্ণপদক জিতে নেন। মেয়েদের মধ্যে বিকিনি জুনিয়রে অহনা রহমান রুপা ও জুনিয়র ক্যাটাগরিতে ব্রোঞ্জ পান। সুস্মিতা রেজা বিকিনির তিনটি ইভেন্টে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জেতেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর