সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

আমতলীতে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল!

মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি: / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জুন, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী – শেখ হাসিনাকে বিএনপি জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪ টায় আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমতলী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মৎস্যজীবী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন । আমতলী উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আল হেলাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাড: এম এ কাদেও মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান .সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল , হলদিয়ার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , কুকুযা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, দিলসাদ পারভেজ রিপন তালুকদার, জাহিদুল ইসলাম জুয়েল ,যুবলীগ নেতা মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, সৈয়দ মীর হাবিবুর রহমান ,আমতলী পৌর যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম তিঠু, মিজানুর রহমান , মো. আবু সাইদ খোকন. ছাত্রলীগ সাধারন সভাপতি মো. মাহবুবু ইসলাম. সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ , ছাত্রলীগ নেতা ইসফাক আহমেদ ত্বোহা প্রমুখসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে দেশের জনগন ও নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর