বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

রিপোর্টারের নাম : / ৩০১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

আমদানির বিকল্প ফসল হিসেবে ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে ভর্তুকির আওতায় ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি-ঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের উৎপাদন বাড়ানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ডলারের ওপর চাপ কমাতে সরকারের সুদ-ক্ষতিপূরণ সুবিধার আওতায় ব্যাংকগুলোকে রেয়াতি সুদ হারে ঋণ বিতরণের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কৃষিপণ্য হিসাবে মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর, মাসকলাই ও তেলবীজ হিসেবে সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন এবং মসলা জাতীয় ফসল হিসেবে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা ও শস্য হিসেবে ভুট্টা চাষে রেয়াতি সুদে ঋণ বিতরণ করতে হবে।

ঋণ বিতরণের এক বছর পর প্রচলিত কৃষি ঋণের সুদহার ৮ শতাংশের স্থলে ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ আদায় করবে এবং বাকি ৪ শতাংশ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নিতে পারবে বলেও সার্কুলারে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর