শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি।

ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

রিপোর্টারের নাম : / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার : ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নের লক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ থেকে ২৯ অক্টোবর, মোট ২২ দিন, দেশব্যাপী চলমান রয়েছে।

এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। এবং এতে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্ৰাম সীমানায় চলমান অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ টি চায়না দুয়ারী জাল, এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সাইফুদ্দীন ইয়াহিয়া, সিনিয়র সহকারী পরিচালক সেলিম আকতার,সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান,কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) শরিফুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রয়োজনীয় লোকবল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর