শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম, জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ মার্চ ২০২৪) সকাল সাড়ে ৮ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর তিনি নিজ হাতে গড়া ইসলামিক ফাউণ্ডেশন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের লক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছেন। তিনিই মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, তিনিই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে সারা দেশ ও সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন স্বর্ণ অক্ষরে তার নাম লেখা রয়েছে , তিনি তো অনলবর্ষী কবি, তিনি মানবতার সৈনিক অন্যায় , অত্যাচার, ন্যায্য অধিকারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তার পথকে অনুকরণ অনুসরণ করে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রেদওয়ানুল হক সোহাগ।

এ সময়ে অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক আব্দুল বাছেদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম, ফিল্ড অফিসার মো. মহিউদ্দীন সহ মওলানা ইমাম, মুয়াজ্জিন এবং সুধীজন এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর