রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উদয়ের কারণে আগের সংসার ভেঙে গিয়েছে , এখন বিয়ে না করলে আত্মহত্যা করবো !

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ জুলাই, ২০২৩

উদয় আমার সঙ্গে তিন বছর প্রেম করে বিয়ের আশ্বাস দিয়েছে। আমাকে আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। আমার আগের সংসার ভেঙে দিয়েছে। এখন যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো – এমনই মন্তব্য করছেন সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সূবর্নসাড়া হিন্দুপাড়া গ্রামের উত্তম পোদ্দারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করা এক তরুণী।

ওই তরুণী আরও জানায়, বেলকুচি পৌর এলাকার সূবর্নসাড়া গ্রামের উত্তম পোদ্দারের ছেলে উদয় পোদ্দার আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। শুধু তাই নয় তিন বছর এভাবে সম্পর্ক রেখে আমাকে আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। এছাড়াও আমাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়েছে। ও আমার জীবন নষ্ট করে এখন আমার সঙ্গে যোগাযোগ করে না। তাই আমি ওর বাসায় এসেছি। আসার পর থেকে ওর বাবা-মা আমার কাছে এসে এখন ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ যৌতুক বাবদ দাবি করছে। আমি এগুলো যদি না দিতে পারি তাহলে উদয়ের সঙ্গে বিয়ে দেবে না বলেছে। আর উদয় যদি আমাকে না বিয়ে করে তাহলে আমি আত্মহত্যা করবো।

এবিষয়ে উদয়ের বাবা উত্তম পোদ্দার বলেন, আমি কোন যৌতুক দাবি করিনি। গতরাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে বসে মিমাংসা করতে বলে দিয়েছে। আমি সে ব্যবস্থা নিচ্ছিলাম কিন্তু আমার পক্ষে এই মেয়েকে ছেলে সঙ্গে বিয়ে দেওয়া সম্ভব নয়। তাতে যা হয় হবে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আহসানুজ্জামান জানান, আমরা গতরাতে বিষয়টি অবহিত হবার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ে ও ছেলের পরিবারের মৌখিক জবানবন্দি নিয়ে এসেছি। ছেলের বাবা আমাকে কথা দিয়েছিল যে মেয়েকে তার ছেলে সঙ্গে সকাল বেলা বিয়ে দেবে। তারপরও তারা যদি আইনগত সহযোগিতা চায় তাহলে আমরা আইনগত সহযোগিতা দেব।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর