শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন ও ট্রাক সহ চালক ও হেলপার কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে হাটিকুমরুলের আঁখি যমুনা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮),একই গ্রামের মান্নান এর ছেলে (হেলপার) আবদুল্লাহ আল মাহিদ (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন,মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাবে। এ খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাই। তল্লাশির একপর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ কে সিগন্যাল দিয়ে আটক করা হয়। এসময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদ কালে চালক জানান তার গাড়ীতে আনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে। তাদের দেয়া তথ্য মতে গাড়ী থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করি এবং ট্রাক সহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর