শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান।

উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, কুরআন খতম ও খাবার বিতরণ

রিপোর্টারের নাম : / ৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আল-আমিন, উল্লাপাড়া :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, কুরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৪ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশি আজাদ হোসেন আজাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর বাসভবনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে এক প্রকার ধর্মীয় ও মানবিক আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মরহুম শরাফত আলীর সুযোগ্য পুত্র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, যুবদল নেতা আ. মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।

উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর