বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

উল্লাপাড়ায় বোরো ধান জমিতে পোকা শনাক্ত করতে আলোকফাঁদ

নিজস্ব প্রতিবেদক : / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবাদী মাঠের বোরো ( ইরি) ধান ফসলের ক্ষতিকর পোকা শনাক্তকরণে কৃষি বিভাগ থেকে আলোক ফাঁদ পাতা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ টি ব্লকে এক রাতে খেতে পাতা হয়েছে এই আলোক ফাঁদ । 

সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া মাঠে এক কৃষকের জমিতে আলোক ফাদ পাতা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী ও তার বিভাগের কয়েক জন উপ সহকারী কৃষি কর্মকর্তা ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন ,বোরো ধান ফসলে বিভিন্ন পোকা ঘুরে বেড়ায়। এরা পাতায় বসে। সব পোকা ক্ষতিকর নয়। এখন সব মাঠেই বছরে প্রধান আবাদকরা ফসল বোরো ধান। বিভিন্ন মাঠে পাতা আলোক ফাদের থাকা ক্ষতিকর পোকা সপ্তাহের প্রতি সোমবারে তার বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ চিহ্নিত করবেন। এর পর সে মোতাবেক কৃষকদেরকে ফসলে সঠিক ঔষধ ব্যবহারের বিষয় জানাবেন।

তিনি আরো বলেন, কৃষকেরা ফসলের ক্ষতিকর ও উপকারী পোকা সহজে চিহ্নিত করতে পারেন না। কৃষকদের অনেকেই পোকায় ফসল নষ্ট করবে কিংবা করছে ভেবে কীটনাশক ঔষধ ব্যবহার করেন। এতে আবাদে খরচ বেশী আর ফসলের ক্ষতি হয়ে থাকে । আলোক ফাদে ক্ষতিকর পোকা শনাক্তকরণে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর