শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উল্লাপাড়ায় বোরো মৌসুমের ধান,চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ মে, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান , চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৩ মে বুধবার সকাল ১০টায় উপজেলার আর,এস খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া- সলঙ্গা ) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি কৃষকদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ,চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে ধান চাল সংগ্রহ করা হবে। এজন্য কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ শেষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে।

এ বছর সরকার উল্লাপাড়া উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর