বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ মে, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সৌজন্যে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয় ।

প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ, পানির গুণাগুণ পরীক্ষা ও বায়োসিকিউরিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মো: আতিক আশহাব (ট্রেনার) কৃষিবিদ, শাওন দেবনাথ (ট্রেনার) কৃষিবিদ ও সিনিয়র সেলস অফিসার, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের হিসাব কর্মকর্তা রনি আহমেদ এবং বিক্রয় কমিশন এজেন্ট শ্রী বিপ্লব কুমার।

এ সময় স্থানীয় মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।

১২.০৫.২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর