শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় ভিজিএফের চাল চুরি! ইউপি সচিব কারাগারে

রিপোর্টারের নাম : / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ এর চাল চুরির মামলায় ইউপি সচিব হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ । হেলাল উদ্দিন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়,উপজেলার বাঙ্গালা ইউনিয়নে মঙ্গলবার ঈদ উপলক্ষে ২৪৮৩ জন দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার কথা থাকলেও এরমধ্যে ২২৩ জন কার্ডধারী ব্যক্তি চাল পায়নি।এটি নিয়ে ইউনিয়নের প্রশাসকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে ২২০০ কেজি চাল এর মধ্যে ২ টি কক্ষ থেকে ৮০০ কেজি চাল পায়।এই চাল আত্মসাৎ এর অভিযোগটি মঙ্গলবার সন্ধ্যায় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ইউপি সচিব হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে সরকারি চাল আত্মসাৎ এর মামলা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ইউপি সচিব হেলাল উদ্দিন ভিজিএফ এর চাল চুরির অভিযোগে থানায় ইউপি সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে সরকারি চাল আত্মসাৎ এর মামলা করেছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে ইউপি সচিব হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর