বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ

রিপোর্টারের নাম : / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরও এখনো অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এর প্রতিবাদে সোমবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অথচ ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। কার প্রভাবে এখনো আসামিরা গ্রেফতার হচ্ছে না তা জানতে চায় সাংবাদিক সমাজ।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয় , এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় সাংবাদিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘ ২২ এপ্রিল উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা গোপনে খালাস করা হচ্ছিল, যার মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে সুতা আমদানি করছে । এ সংবাদের সত্যতা যাচাই করতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়
আলামিন জোয়াদ্দার ও মনিরুল সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন । এসময় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠ এর প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভি এর প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপরে হামলা হয় ।
হামলাকারীদের হামলায় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর