শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ার প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মতিন সরকার / ৫৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।

মোট ৪৯৯ ভোটের মধ্যে ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন, উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দিন।

এতে সাধারণ সদস্য পদে আবু হাসিম সরকার (প্রথম-২৮৫ ভোট),শরিফুল ইসলাম (দ্বিতীয়-২৭৭ ভোট),রেজাউল করিম (তৃতীয়-২৬৫ ভোট ও রফিকুল ইসলাম ( চতুর্থ-২০০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত বিদ্যালয়ের সাধারণ সদস্য পদে এ নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

এসময় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেল নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি তাদের কাছে প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর