সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

উল্লাপাড়ার সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আল আমিন সরকার

মতিন সরকার / ৪৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ণিমাগাঁতি ইউনিয়নের গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষভোটে আল আমিন সরকার ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব আলী পেয়েছেন ১ ভোট।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মোসেলম উদ্দিন বেসরকারিভাবে আল আমিন সরকারকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
এ সময় সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর দিলারা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয়ী সভাপতি আল আমিন সরকার কলমের বার্তা কে বলেন, বাবা-দাদাদের পৈত্রিক জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে প্রধান শিক্ষক, দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ও তাদের সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার গুনগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর