শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় আ’লীগ মনোনীত এমপি প্রার্থী শফি’কে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল

রিপোর্টারের নাম : / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মানোনীত প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফি মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে শুভেচ্ছা ও স্বাগত জানান । এ সময় নৌকার মাঝি’কে এক নজর দেখতে সাধারণ মানুষ ছুটে এসে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

উল্লাপাড়ায় পৌঁছে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সরকারি আকবর আলী কলেজে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন, আ’লীগ নেতা আলহাজ্ব জাহেদুল হক, মাহবুব সরোয়ার বকুল, মোখলেছুর রহমান ডাবলু, হেদায়েত আহমেদ এলান, নবী নেওয়াজ খাঁন বিনু, আলিমুজ্জামান অলক, আবু সাঈদ স্বপন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে এ সময় বলেন, আমরা সবাই একজোট হয়েছি। নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে সকল নেতাকর্মীকে একযোগে নৌকার কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান বক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর