মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

উল্লাপাড়ায় জামাত বিএনপির অতর্কিত হামলার প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে জামাত বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ৷ গতকাল বুধবার রাত নয়টার দিকে শহরের থানা সড়কের হাটখোলা সড়কের কাছাকাছিতে তার উপর হামলা চালিয়ে আহত করা হয়৷ উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দুপুর সাড়ে বারোটায় শহরের গুলিস্থান এলাকায় এ মানবন্ধন ও প্রতিবাদ সভা হয় ৷

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ৷

প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় মডেল থানায় তার ভাই আল আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর