শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় পোকা দমনে আলোর ফাঁদ স্থাপন

নিজস্ব প্রতিবেদক : / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধানে উপকারী ও অপকারী পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৩ ব্লকে একযোগে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।

এ ফাঁদের মাধ্যমে কৃষকরা উপকারী ও অপকারী পোকা বাছাই করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের ধান ক্ষেতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও পরামর্শ দেন তারা।

উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী বলেন,আলোকফাঁদ হলো কোনো কিছু আটকানোর একটা যন্ত্র। এই যন্ত্রে নানা রকমের কৌশল অবলম্বন করে শিকার ধরা বা আটকানোর ব্যবস্থা করা হয়। বেশ কিছু পোকা আছে যারা আলোতে আকৃষ্ট হয়। তাই আলোক ব্যবহার করে আলো-আকর্ষী এসব পোকা আটকানোর বা আকৃষ্ট করে মেরে ফেলার জন্য যে ফাঁদ তৈরি করা হয় তাকেই আলোক ফাঁদ বলে। কৃষকের উপকারের জন্য আমরা আলোক ফাঁদ এর ব্যবহার নিশ্চিত করেছি। এর ফলে ফসলের ক্ষতিকর পোকা শনাক্ত করার ক্ষেত্রে খুব ভালো একটি পদ্ধতি। তাই কৃষকদের আলোক ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর