শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো: আজাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, জেলা যুবদলের সদস্য একরামুল ফয়সাল শিপলুসহ অনেকে। শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত নেতাকর্মী, অতিথি ও এলাকাবাসী একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর