রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল আটক

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬ শত ৯৬ পিছ চায়না দুয়ারী জাল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ী রোঘু বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রাম প্রসাদ বর্মণ এর ১০টি গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতি পিছ ৬ হাজার টাকা মূল্যের এ জাল আটক করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছাঃ খাদিজা খাতুন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক  মোঃ সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন জানান, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার  দিকে পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ীর শ্যামলীপাড়া, কাওয়াক ও শ্রীকোলার ১০ টি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন গুদাম ঘরগুলো থেকে  আটক জালের সংখ্যা ১ হাজার ৬ শত ৯৬ টি । প্রতি দুয়ারি জালের মূল্য প্রায়  ৬ হাজার টাকা বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর