বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এনায়েতপুর বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুদ রানা, সম্পাদক মোফাজ্জল

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ধুলিয়াবাড়ি হাজী আব্দুল কুদ্দুস জুনিয়র হাই স্কুলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে মাসুদ রানা তার হরিণ প্রতিকে ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক তার চেয়ার প্রতিকে ৩৩২ ভোট পান। সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডা. মোফাজ্জল হোসেন নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে সাংবাদিক মুক্তার হাসান তার দোয়াতকলম প্রতিকে ৫০৭ ভোটে জয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল তার বাইসাইকেল ২৩৮ ভোট পেয়েছেন।

এছাড়া সদস্য পদে হাবিবুর রহমান হাবুল, আলাউদ্দিন, আব্দুল আলীম, মহির উদ্দিন, শহীদ হোসেন ও সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৭১ জন। নির্বাচন কমিটির সভাপতি চৌহালী উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দীন বন্ধু মৃধা এ ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর