বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু। বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ,  সেবার মান, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজগঞ্জ -১( কাজিপুর) সাংসদ সেলিম রেজা। হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন কমিটির সদস্য সচিব  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল। এ সময় বক্তব্য রাখেন   ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার  আব্দুল হান্নান সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল মোমিন, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক   আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, সহসভাপতি সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান মিনু, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আতিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় কুমার প্রমুখ। সভায় কমিটির সদস্য বৃন্দ, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রার্থীদের হয়রানিমুক্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার পরামর্শ দেন। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, ওষুধের সরবরাহ নিশ্চিতকরণ এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা অনুষ্ঠিত হওয়ার আগে সাংসদ সেলিম রেজা এমপি  হাসপাতালের চলমান কার্যক্রম  পরিদর্শন ও  রোগীদের সাথে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর