রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার 

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১১১ জনের ৪২ জন  ডেঙ্গু রোগী 

রিপোর্টারের নাম : / ৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া ১১১ জন রোগীর মধ্যে ৪২ জন ডেঙ্গু জ্বরের রোগী। ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে খুলতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।

ডাক্তার, ঔষধ এবং জনবল সংকটের মধ্যেও চলমান রয়েছে চিকিৎসা। পর্যাপ্ত ঔষধ না থাকা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা প্রত্যাশীরা।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রাসেল রোববার (৩০ আগষ্ট) দুপুরে জানান, কমপ্লেক্সে মোট ১০০ টি শয্যা থাকলেও জনবল, ঔষধ ও খাবার সরবরাহ রয়েছে ৫২ জন রোগীর জন্য।

বর্তমানে ১১১ জন বিভিন্ন রোগের রোগী চিকিৎসা নিতে ভর্তি আছেন। এরমধ্যে ৪২ জন ডেঙ্গু ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত রোগী। এদের অধিকাংশই সাভার কোনাবাড়ির গার্মেন্টস কর্মী।

কর্মস্থলে জ্বরে আক্রান্ত হবার পর কাজিপুর এসে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জন ডেঙ্গু  রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৫ম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। জনবল সংকট থাকলেও সর্বোচ্চ সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট আছে। বিশেষ ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে।

হাসপাতালে গত এক মাসে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ১ম শ্রেণীর ডাক্তারের পোস্ট রয়েছে ৪৫ টি, এরমধ্যে ১২ জন দায়িত্বরত রয়েছেন এবং ৫ জন অন্যত্র প্রেষণে রয়েছেন, শুন্য রয়েছে ২৮ টি পদ। ২য় শ্রেণীর ৩৫ টি পদের ৩৪ জন কর্মরত রয়েছেন, ৩য় শ্রেণীর ১২৪ পদের বিপরীতে ৭০ জন, এবং ৪র্থ শ্রেণীর ২৬ টি পদের মধ্যে ৯ জন কর্মরত রয়েছেন। মোট ২৩০ জনের বিপরীতে ১৩০ জন নিয়েই দীর্ঘদিন ধরে চলছে হাসপাতালটির সেবা প্রদান। সরেজমিনে, হাসপাতালে ভর্তি রোগীদের একাধিক স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগী ছাড়া সবকিছুই অপ্রতুল, ঔষধ, জনবল, সদিচ্ছা এবং পরিচ্ছন্নতা কোনোটাই যথেষ্ট নয়। অনতিবিলম্বে সেবার মান বাড়াতে তাগিদ দেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর