শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

কাজিপুরে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গোলাম কিবরিয়া খান,সিরাজগঞ্জ প্রতিনিধি: চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে সরকার পতনের নামে বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল ও

প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার ৪ আগষ্ট উপজেলা সদর, গান্ধাইল ইউনিয়নের সিমান্তবাজার, চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজার, সোনামুখী বাজার ছাড়াও চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী নিশ্চিত করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে এ কর্মসূচি পালিত হচ্ছে, এখন পর্যন্ত কাজিপুরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং  জনসাধারণ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর