বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল

কাজিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতন হয়ে কাজ কবার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব এবং উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলোচনা সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য, সচিব এবং উদ্যোক্তাগণ উপস্থিত অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর