রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উদযাপিত

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস -২০২৩ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদযাপিত হলো।

মঙ্গলবার ২ মে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের পরিচালনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্ৰহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএসসিপিগণ। স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কর্তন করা হয়। দিবসের আলোকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্ন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে। ১৯৭১ সালের ২ মে কলকাতার ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে – বাংলাদেশ সরকারের ( মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।

স্বাধীনতা যুদ্ধকালীন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরনার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশ গ্ৰহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে চির অম্লান ও স্বরনীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর