মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কাজিপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে কাজিপুর উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনূস উদ্দিন, আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লা, সাংবাদিক টি এম কামাল, আব্দুল জলিল প্রমুখ। সভায় জেলা প্রশাসক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এর আগে তিনি কাজিপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর