রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন

রিপোর্টারের নাম : / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি পাঠ্যপুস্তকবাহী  ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার পাটাগ্ৰাম রোডে এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে।

জানা যায়, মাদ্রাসার সরকারি পুস্তকবাহী ঢাকা মেট্রো ট-২৪-১১৯১ ট্রাকটি উপজেলার সিরাজগঞ্জ- কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্ৰাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন, এবং ভ্যানের চালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন। নিহত চাঁন মিয়া উপজেলার গান্ধাইল গ্ৰামের উত্তর পাড়ার মৃত ছাবেদের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্থানীরা আহতের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বিধি মোতাবেক আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর