সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন উদযাপনে যৌথ বাহিনীর মহড়া 

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা সুষ্ঠু ও নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ নিয়মিত  পরিদর্শন করছেন এবং নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। গত ৭ অক্টোবর সোমবার বিকেলে যৌথবাহিনী উপজেলার পৌরসভা, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং সদর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন, এসময় আয়োজক কমিটি এবং স্থানীয়দের সাথে নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। যৌথবাহিনীর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) সাবরিনা আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম এবং ওসি নুরে আলমসহ সেনাবাহিনী সদস্য, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা মহড়ায় অংশ নেন। থানা অফিসার ইনচার্জ  নুরে আলম  বলেন, সুষ্ঠু ও সফল ও নিরাপদ ভাবে পূজা উদযাপনের জন্য শুরু থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে। প্রত্যোকটি পুজা মণ্ডপে পুলিশ সহ আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ নজরদারির জন্য মোবাইল টিম রয়েছে

উল্লেখ্য , এ বছর উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে মোট ২০ টি পুজা মণ্ডপে  সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা উদযাপন  করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর