শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হলো 

রিপোর্টারের নাম : / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায়  পালনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা, চিত্র অংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ছিলো আয়োজিত অনুষ্ঠানমালার উল্লেখযোগ্য অংশ।

শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সাংসদ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  থানা অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান।সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দীনের সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া , উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারাসহ  বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি , মুক্তিযোদ্ধাগন,  সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ। এছাড়া  দুপুরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয় । এর পূর্বে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহিদের স্মরণে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর