মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত 

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন গ্ৰামে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। ছোট বড় যে কাউকে সুযোগ পেলেই আক্রমণ করে বসছে কুকুর।

বিভিন্ন গ্ৰামে কোমলমতি শিশুসহ যুবক, বৃদ্ধ, এবং গবাদিপশু কুকুরের কামড়ে আহত হবার একাধিক ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দিন মোট ১৫ জন মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। এবং জলাতঙ্ক (Rabies) ভ্যাকসিন গ্ৰহণ করেন। এরমধ্যে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে বিচ্ছিন্নভাবে ৪ জন শিশু ও ১ জন বৃদ্ধসহ ৭ জনকে কুকুরে কামড়ায়।

এছাড়াও গান্ধাইল, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং পার্শ্ববর্তী রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে আরো ৮ জন কুকুরের আক্রমণের শিকার হন। প্রতিদিন প্রায় ৮/১০ জন জলাতঙ্ক (Rabies) ভ্যাকসিন নিতে হাসপাতালে আসেন।

এর মধ্যে নাটুয়ারপাড়ার ৭০ বছর বয়সী রফিকুলের অবস্থা আশঙ্কাজনক, তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়েছে। উচ্চতর চিকিৎসার জন্য সদরে প্রেরণ করা হয়েছে। বিলসুন্দর গ্ৰামের ৮ বছর বয়সী ওমর ফারুক এবং ১৩ বছরের মারুফ স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়। এছাড়াও নাটুয়ারপাড়া গ্ৰামের সুরাইয়া (৮) বাড়ির সামনে বিস্কিট খাওয়ার সময় আক্রান্ত হন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি কুকুরের আচরণে বেশ উগ্রতা লক্ষনীয়, সামন্যতেই মানুষ, গবাদিপশুর উপর আক্রমণাত্মক হয়ে উঠেছে।

এ বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রাসেল বলেন, প্রতিদিন প্রায় ৮/১০ জন জলাতঙ্ক (Rabies) ভ্যাকসিন নিতে হাসপাতালে আসেন, এদের মধ্যে অনেকেই কুকুরের আক্রমণের শিকার হন, ভ্যাকসিনসহ যাবতীয় স্বাস্থ্য সেবা আমরা প্রদান করে থাকি, পাগলা কুকুর যদি থাকে পরিস্থিতি  মোকাবেলায় স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সমন্বয় করে বিধি মোতাবেক উদ্যোগ নিতে পারে। এ সময় তিনি জনসাধারণকে সতর্ক থাকার এবং কুকুরকে বিরক্ত না করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর